শহিদ মঙ্গল পাণ্ডে ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মোহন যাদবের
ভোপাল, ৮ এপ্রিল ( হি. স.) : ১৮৫৭ সালের মহাবিদ্রোহের মহানায়ক অমর শহিদ মঙ্গল পাণ্ডের প্রয়াণ দিবস এবং জাতীয় স্তোত্র ''বন্দে মাতরম''-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বু
মঙ্গল পাণ্ডে


ভোপাল, ৮ এপ্রিল ( হি. স.) : ১৮৫৭ সালের মহাবিদ্রোহের মহানায়ক অমর শহিদ মঙ্গল পাণ্ডের প্রয়াণ দিবস এবং জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম'-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ পোস্ট করে তিনি এই দুই মহান ব্যক্তিত্বের প্রতি নিজের শ্রদ্ধা জানান।

স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডেকে স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, ভারতমাতার অমর সন্তান মঙ্গল পাণ্ডে যেভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, তা প্রতিটি ভারতীয়র আত্মসম্মানকে জাগ্রত করেছিল। তাঁর আত্মবলিদানের ফলেই ১৮৫৭ সালের বিপ্লবের শিখা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। জাতির প্রতি নির্ভীক ও নিবেদিতপ্রাণ থাকার যে বার্তা তিনি দিয়ে গিয়েছেন, তা আজও অবিস্মরণীয়।

অন্য একটি বার্তায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহন যাদব বলেন, 'বন্দে মাতরম'-এর মাধ্যমে দেশবাসীর চেতনাকে জাগ্রত করা এই মহান সাহিত্যকারের অবদান অতুলনীয়। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের মূল মন্ত্র ছিল 'বন্দে মাতরম', যা আজও ১০০ বছর পর 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে আমাদের নতুন শক্তি ও দিশা জোগাচ্ছে। দেশ ও সমাজের সমৃদ্ধির জন্য বঙ্কিমচন্দ্রের আদর্শ ও সাহিত্যকর্ম চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande