
শিমলা ও শ্রীনগর, ৮ এপ্রিল (হি.স.): পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বৃষ্টিতে ভিজল হিমাচল প্রদেশ। বুধবার শিমলা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী তুষারপাত হয়। তুষারপাতের পাশাপাশি বৃষ্টিও হয়েছে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। হিমাচলের রোহতাং-এ অটল সুড়ঙ্গ ও সংলগ্ন এলাকা সাদা বরফের চাদরে ঢেকে যায়।
হিমাচল প্রদেশের পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরেও ভারী তুষারপাত হয়েছে। রামবান জেলার বানিহালে পাহাড়ের চূড়া বরফের চাদরে ঢেকে যায়। বানিহালেই বড়সড় ভূমিধসের ঘটনা ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় চলে রাস্তা সারাইয়ের কাজ। এদিন উত্তরাখণ্ডেও বৃষ্টি ও তুষারপাত হয়। কেদারনাথ মন্দির সংলগ্ন এলাকা বরফের চাদরে ঢেকে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ