অসম বিস নির্বাচন : চামরিয়ার ২১টি দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছতে ব্রহ্মপুত্র পাড়ি সহ বহু ধাপের যাত্রা ভোটকর্মীদের
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত ২৭ নম্বর চামরিয়া বিধানসভা কেন্দ্রের ২১টি দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছতে বহু ধাপের যাত্রা সম্পন্ন করতে হয়েছে পোলিংস্টাফদের, তাঁদের পাড়ি দিতে হয়েছে বিস্তৃত ব্রহ্মপুত্র নদ। আগামীকাল বৃহস
চামরিয়া বিধানসভা কেন্দ্রের ২১টি দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছতে ব্রহ্মপুত্র নদের তীরে ভোটকর্মীরা


গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত ২৭ নম্বর চামরিয়া বিধানসভা কেন্দ্রের ২১টি দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছতে বহু ধাপের যাত্রা সম্পন্ন করতে হয়েছে পোলিংস্টাফদের, তাঁদের পাড়ি দিতে হয়েছে বিস্তৃত ব্রহ্মপুত্র নদ।

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্ধারিত ভোটগ্রহণের আগে, আজ বুধবার কামরূপ (গ্রামীণ) জেলা সদর আমিনগাঁও থেকে ২৭ নম্বর চামরিয়া বিধানসভা কেন্দ্রে নিযুক্ত প্রিসাইডিং অফিসার, ফার্স্ট-সেকেন্ড পোলিং অফিসাররা ২১টি দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছতে বহু ধাপের যাত্রা সম্পন্ন করেছেন।

প্রথমে তাঁরা আমিনগাঁও থেকে বাসে করে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত আলিকাশ পারঘাটে পৌঁছেন। এর পর তাঁরা যান্ত্রিক নৌকায় চেপে ব্ৰহ্মপুত্ৰ পার হয়ে চর অঞ্চলে যান। শেষে বালুময় পথে ট্র্যাক্টরে করে নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছতে হয় তাঁদের।

জেলা নির্বাচনী দফতর সূত্রে জানা গেছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছিল চর এলাকায় অবস্থিত বটাশিডিয়া, কালাটলি, দুরামারি, শালমারা, বালাগাঁও সহ মোট ২১টি ভোটকেন্দ্রের জন্য। সূত্র জানিয়েছে, ওই এলাকাগুলিতে প্রায় ১০ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী দফতরের প্রশাসনিক সূত্র আরও জানিয়েছে, কঠিন ভৌগোলিক পরিস্থিতি ও সীমিত যোগাযোগ ব্যবস্থা সত্ত্বেও বিচ্ছিন্ন এলাকাগুলোতে বিধি মেনে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত সময়ে সব ভোটকর্মী মোতায়েন সম্পন্ন হয়েছে। ব্রহ্মপুত্র নদ পারাপারের ক্ষেত্রে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের কর্মীরা সহায়তা করেছেন বলে প্রশাসনিক সূত্রটি জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande