লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু
গ্যাংটক, ৮ এপ্রিল (হি.স.): সিকিমের লাচেনে আটকে পড়া প্রায় এক হাজার পর্যটককে উদ্ধারের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে তাঁদের উদ্ধার করতে শুরু করেছে ভারতীয় সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন। তারেম চু এলাকার যে অংশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা সারিয়ে
লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু


গ্যাংটক, ৮ এপ্রিল (হি.স.): সিকিমের লাচেনে আটকে পড়া প্রায় এক হাজার পর্যটককে উদ্ধারের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে তাঁদের উদ্ধার করতে শুরু করেছে ভারতীয় সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন। তারেম চু এলাকার যে অংশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা সারিয়ে ফেলা হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে খবর। জানানো হয়েছে, লাচেন-ডংকিয়া-শিবমন্দির-জিরো পয়েন্ট-ইয়ুমথাং করিডর দিয়ে ছোট ছোট দল করে পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে। মঙ্গনের জেলাশাসক এবং পুলিশ সুপার উদ্ধারকাজ পরিদর্শন করছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। গত রবিবার চুংথাও থেকে লাচেনে যাওয়ার পথে তারেম চু নদীর উপরে তৈরি সেতুর কাছে প্রায় একশো মিটার সড়ক ধসে নীচে নেমে যাওয়ায় লাচেনে আটকে পড়েন কয়েকশো পর্যটক। সোমবার পর্যটকদের লাচেন থেকে ডংকিয়া লা পাস, জিরো পয়েন্ট, লাচুং হয়ে গ্যাংটকে ফেরানোর পরিকল্পনা হলেও, দিনভর ডংকিয়া লা এলাকায় তুষারপাতের জেরে পর্যটকদের ফেরাতে পারেনি মঙ্গন জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে রোদ উঠতেই বাড়ি ফেরার আশায় ছিলেন পর্যটকরা। কিন্তু সকাল সাড়ে দশটা নাগাদ ফের বৃষ্টি এবং তুষারপাত শুরু হওয়ায় লাচেনে আটকে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরার আশা মাটি হয়ে যায়। যদিও, বুধবার সকাল থেকে তাঁদের উদ্ধারকাজ শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande