
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) :
বেঙ্গল লেজেন্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতীয় ফুটবলের সমৃদ্ধ ঐতিহ্যকে উদ্যাপন করতে একটি বিশেষ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল, গোয়ায় অনুষ্ঠিতব্য অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টের অন্তর্গত এক গুরুত্বপূর্ণ প্রদর্শনী ম্যাচে বেঙ্গল লেজেন্ডস ও গোয়া লেজেন্ডস মুখোমুখি হবে। ওই ম্যাচে অংশগ্রহণ করবেন ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখা একাধিক প্রখ্যাত প্রাক্তন খেলোয়াড়। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখযোগ্য খেলোয়াড়বৃন্দ:
(বেঙ্গল দল)
১. আলভিতো ডি’কুনহা, ২. জোসে রামিরেস ব্যারেটো, ৩. সন্দীপ নন্দী, ৪. মেহতাব হোসেন, ৫. অসীম বিশ্বাস, ৬. দীপঙ্কর মণ্ডল, ৭. রহিম নবি।
(গোয়া দল)
১. ব্রুনো কুটিনহো, ২. কেভিন লোবো, ৩. লুইস ব্যারেটো, ৪. মহেশ গাওলি, ৫. মিকি ফার্নান্দেজ, ৬. ফ্রান্সিস, ৭. রবার্তো।
এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, বরং বাংলার গৌরবময় ফুটবল ঐতিহ্যকে নতুন করে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। সেভেন-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের এই মর্যাদাপূর্ণ মঞ্চে বেঙ্গল লেজেন্ডস পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে। এই উদ্যোগ বাংলার ফুটবল ঐতিহ্যের চেতনাকে বহন করার পাশাপাশি আয়োজনের পরিধি বৃদ্ধি করবে এবং রাজ্য তথা দেশের ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করবে। বাংলার ফুটবলের অবিচ্ছিন্ন অবদানকে উদ্যাপন করার এই বিশেষ মুহূর্তের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আলভিতো ডি'কুনহা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত