
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): অসম, কেরলম এবং পুদুচেরির বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে তিনটি পৃথক পোস্ট করে তিনি ভোটদানের হার আরও বৃদ্ধি করার আহ্বান জানান। বিশেষত মহিলা এবং যুবদের আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করেন। মনে করিয়ে দেন যে, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।
এদিকে, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচনও হচ্ছে বৃহস্পতিবার। কর্নাটকের দাভাঙ্গেরে দক্ষিণ ও বাগলকোট, নাগাল্যান্ডের কোরিদাং এবং ত্রিপুরার ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণও শুরু চলছে। উপনির্বাচনের গণনাও হবে ৪ মে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ