কচ্ছে শৌর্য দিবস উদযাপন, সিআরপিএফ জওয়ানদের কুর্নিশ অমিত শাহের
কচ্ছ ও নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): গুজরাটের সীমান্ত জেলা কচ্ছের সর্দার পোস্টে বৃহস্পতিবার যথোচিত মর্যাদায় শৌর্য দিবস পালিত হয়। সমগ্র দেশ কৃতজ্ঞচিত্তে নিরাপত্তা বাহিনীর বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করেছে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সম
কচ্ছে শৌর্য দিবস উদযাপন, সিআরপিএফ জওয়ানদের কুর্নিশ অমিত শাহের


কচ্ছ ও নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): গুজরাটের সীমান্ত জেলা কচ্ছের সর্দার পোস্টে বৃহস্পতিবার যথোচিত মর্যাদায় শৌর্য দিবস পালিত হয়। সমগ্র দেশ কৃতজ্ঞচিত্তে নিরাপত্তা বাহিনীর বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করেছে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় সিআরপিএফ জওয়ানদের প্রদর্শিত অসাধারণ বীরত্বকে এই দিনে স্মরণ করা হয়।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় নিরাপত্তা বাহিনীর প্রদর্শিত সাহস ও বীরত্বকে স্মরণ করার জন্য প্রতি বছর ৯ এপ্রিল দিনটি শৌর্য দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে, সিআরপিএফ-এর ঊর্ধ্বতন আধিকারিক ও জওয়ানরা গার্ড অফ অনারের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সিআরপিএফ-এর শৌর্য দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৯৬৫ সালের এই দিনে কচ্ছের সর্দার পোস্টে সিআরপিএফ-এর নির্ভীক যোদ্ধারা এক অটুট প্রাচীরের মতো দাঁড়িয়ে শত্রুদের গুঁড়িয়ে দিয়ে ভারতের ইতিহাসে বীরত্বের এক গৌরবময় অধ্যায় রচনা করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande