
তিরুবনন্তপুরম, ৯ এপ্রিল (হি.স.): কেরলম বিধানসভা নির্বাচনের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রাজীব চন্দ্রশেখর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর কেরলম বিধানসভা নির্বাচনে নেমোম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল সকাল তিরুবনন্তপুরমের একটি বুথে গিয়ে নিজের ভোট দেন তিনি।
পরে কেরলম বিজেপির সভাপতি এবং নেমম থেকে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি আনন্দিত যে আমি একজন ভোটার এবং প্রার্থী হিসেবে এর অংশ হতে পেরেছি। আমি প্রত্যেক ভোটারকে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার এবং পরিবর্তনের জন্য ভোট দেওয়ার অনুরোধ করছি। বিজেপির চাপে কংগ্রেস এবং সিপিএম উন্নয়নের কথা বলতে বাধ্য হচ্ছে। এই নির্বাচনে বিজেপি-এনডিএ-র শক্তিশালী অবস্থান রাজনৈতিক আখ্যান পরিবর্তন করবে এবং রাজনীতিবিদদের আরও বেশি জবাবদিহি করতে বাধ্য করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ