
নয়া দিল্লি , ১ মে (হি.স.) : ভারত অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজ শুক্রবার সৌদি আরবে হতে চলা এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
ভারতকে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ ডি-তে রাখা হয়েছে। গ্রুপের চতুর্থ দল, দক্ষিণ কোরিয়া, টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় গ্রুপটি এখন তিন দলের হয়ে গেছে।
গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে, যা তাদের ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের যোগ্যতাও নিশ্চিত করবে।
সম্পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক : অলোক নিষাদ, মানসজ্যোতি বড়ুয়া, রাজরূপ সরকার।
ডিফেন্ডার : অভিষেক কুমার মন্ডল, ইন্দ্র রানা মাগার, কোরো মেইতেই কোন্থুজাম, লমসংজুয়ালা, লেসভিন রেবেলো, মোঃ আইমান বিন, শুভম পুনিয়া।
মিডফিল্ডার : দাল্লালমুওন গাংতে, ডেনি সিং ওয়াংখেম, ডায়মন্ড সিং থোকচম, মুসা আশিক সোফি, নীতীশকুমার মেইতি ইয়েংখোম।
ফরোয়ার্ড : আদিল আমান এ, আজলান শাহ খ, গুনলেইবা ওয়াংখেইরাকপাম, হিরাঙ্গানবা সেরাম, রাহান আহমেদ, রাজ সিং ওয়াহেংবাম, ওয়াশিংটন সিং নগাঙ্গম, যুবরাজ কদম।
সময়সূচী:
৬ মে: ভারত বনাম অস্ট্রেলিয়া - ভারতীয় সময় রাত ৯:৩০মি:
১০ মে: ভারত বনাম উজবেকিস্তান - ভারতীয় সময় রাত ১০:৩০মি:
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি