থমাস কাপ ২০২৬: কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত,চৌ তিয়েন চেনকে হারালেন লক্ষ্য সেন
নয়া দিল্লি , ১ মে(হি.স.) : শুক্রবার ডেনমার্কের হোরসেন্সে অনুষ্ঠিত থমাস কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে লক্ষ্য সেনের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬ নম্বর চৌ তিয়েন চেনকে হারানোর পর ভারত চাইনিজ তাইপের বিপক্ষে ১-০ ব্যবধানে
থমাস কাপ ২০২৬: কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত,চৌ তিয়েন চেনকে হারালেন লক্ষ্য সেন


নয়া দিল্লি , ১ মে(হি.স.) : শুক্রবার ডেনমার্কের হোরসেন্সে অনুষ্ঠিত থমাস কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে লক্ষ্য সেনের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬ নম্বর চৌ তিয়েন চেনকে হারানোর পর ভারত চাইনিজ তাইপের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এক ঘন্টা ২৮ মিনিট স্থায়ী এই লড়াইয়ে বিশ্বের ১১ নম্বর খেলোয়াড় লক্ষ্য ৩৬ বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড়কে ১৮-২১, ২২-২০, ২১-১৭ গেমে পরাজিত করেছেন।

ম্যাচের আগে দুই শাটলারের মধ্যে মুখোমুখি রেকর্ড ছিল ৪-৪, কিন্তু শেষ চারটি সাক্ষাতের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিলেন ভারতীয় খেলোয়াড়টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande