শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১ মে (হি.স.): শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টি হবে। কলকাতা, হাও
বৃষ্টি


কলকাতা, ১ মে (হি.স.): শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে শুক্রবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কিছুটা স্বস্তি মিললেও, রবিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট।

আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়া। এর ফলে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে ৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে বৃষ্টির দাপট থাকবে। মাঝে দু-দিন কিছুটা বিরতি নিয়ে সোমবার থেকে ফের বৃষ্টি হবে যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলাকে সবথেকে বেশি সতর্ক করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে অধিক পরিমাণে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande