এ এফ সি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা
নয়াদিল্লি, ১ মে (হি. স.) : ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজ শুক্রবার চলতি বছরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন। এই মুহূর্তে ‘ব্লু কোল্টস’ দল বর্তমানে কাতার
এ এফ সি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা


নয়াদিল্লি, ১ মে (হি. স.) : ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজ শুক্রবার চলতি বছরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন। এই মুহূর্তে

‘ব্লু কোল্টস’ দল বর্তমানে কাতারের দোহায় রয়েছে। সেখানে কাতারের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে (১-১ এবং ০-০), যদিও ম্যাচ দুটি ছিল দর্শকশূন্য। আগামী রবিবার ৩ মে দলটি জেদ্দা, সৌদি আরবের পথে রওনা দেবে।

উল্লেখ্য, ভারত গ্রুপ ডি-তে রয়েছে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে। গ্রুপের চতুর্থ দল ডিপিআর কোরিয়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় গ্রুপটি এখন তিন দলের। ভারতের প্রথম ম্যাচ ৬ মে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচ ১০ মে উজবেকিস্তানের বিরুদ্ধে।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ সৌদি আরব ২০২৬-এর জন্য ভারতের দল:

গোলরক্ষক: আলোক নিশাদ, মনাশজ্যোতি বড়ুয়া, রাজরূপ সরকার।

রক্ষণভাগ: অভিষেক কুমার মণ্ডল, ইন্দ্র রানা মাগার, কোরৌ মেইতেই কোন্থৌজাম, লালমসাংজুয়ালা, লেসভিন রেবেলো, মহম্মদ আইমান বিন, শুভম পুনিয়া।

মাঝমাঠ: ডাল্লালমুয়ন গাংটে, ডেনি সিং ওয়াংখেম, ডায়মন্ড সিং থোকচোম, মুসা আশিক সোফি, নীতিশকুমার মেইতেই ইয়েংখোম।

আক্রমণভাগ: আদিল আমান এ, আজলান শাহ খ, গুনলেইবা ওয়াংখেইরাকপাম, হীরাঙ্গনবা সেরাম, রাহান আহমেদ, রাজ সিং ওয়াহেংবাম, ওয়াশিংটন সিং এনগাংগম, যুবরাজ কদম।

প্রধান কোচ: বিবিয়ানো ফার্নান্দেজ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande