জয়পুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার পাচারকারী
জয়পুর, ১ মে (হি.স.): রাজস্থানে পুলিশের বড়সড় সাফল্য। শুক্রবার জয়পুর-যোধপুর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩৪.৮৯৫ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক (ডোডা পোস্ত )। পুলিশ সূত্রে জানা গেছে, ধ
জয়পুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার পাচারকারী


জয়পুর, ১ মে (হি.স.): রাজস্থানে পুলিশের বড়সড় সাফল্য। শুক্রবার জয়পুর-যোধপুর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩৪.৮৯৫ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক (ডোডা পোস্ত )।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মনীশ বিষ্ণোই, সে ঝানওয়ার থানা এলাকার বাসিন্দা। নাগৌর থেকে একটি গাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে—এই গোপন সূত্রের ভিত্তিতে বিলারা থানার অন্তর্গত এলাকায় নাকাবন্দি করা হয়।

অভিযানের সময় একটি গাড়িকে থামার নির্দেশ দিলে চালক পালানোর চেষ্টা করে। ডিভাইডার টপকে ভুল দিকে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর জাতীয় সড়ক ২৫-এর কাছে পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল মাদক ছাড়াও একাধিক ভুয়ো নম্বর প্লেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জেরায় জানা গেছে, পুলিশকে ফাঁকি দিতে অভিযুক্ত পথে পথে গাড়ির নম্বর প্লেট বদলাত এবং চোরাই গাড়ি ব্যবহার করেই মাদক পাচার চালাত। বাজেয়াপ্ত গাড়িটিও চোরাই বলে সন্দেহ করা হচ্ছে।

এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande