এএফসি এশিয়ান কাপ ২০২৭: ড্র-এর পর গ্রুপ, তারিখ ও দলগুলোর তালিকা
রিয়াদ, ১০মে(হি.স.): শনিবার রিয়াদে এএফসি এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।সৌদি আরব ২০২৭ সালের এশিয়ান কাপের আয়োজক হবে। টুর্নামেন্টটি সৌদি আরব প্রথমবারের মতো আয়োজন করবে। ২৪টি দলের অংশগ্রহণে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্
এএফসি এশিয়ান কাপ ২০২৭: ড্র-এর পর গ্রুপ, তারিখ ও দলগুলোর তালিকা


রিয়াদ, ১০মে(হি.স.): শনিবার রিয়াদে এএফসি এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।সৌদি আরব ২০২৭ সালের এশিয়ান কাপের আয়োজক হবে। টুর্নামেন্টটি সৌদি আরব প্রথমবারের মতো আয়োজন করবে। ২৪টি দলের অংশগ্রহণে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ তালিকা:

গ্রুপ এ: সৌদি আরব, কুয়েত, ওমান, ফিলিস্তিন

গ্রুপ বি: উজবেকিস্তান, বাহরাইন, উত্তর কোরিয়া, জর্ডান

গ্রুপ সি: ইরান, সিরিয়া, কিরগিজস্তান, চীন

গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, ইরাক, সিঙ্গাপুর

গ্রুপ ই: দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী , ভিয়েতনাম, লেবানন/ইয়েমেন

গ্রুপ এফ: জাপান, কাতার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, সৌদি রাজধানীতে ১১এপ্রিল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তা স্থগিত করা হয়, যাতে সংশ্লিষ্ট সকল পক্ষ, জাতীয় সংগঠন ও অংশীদারদের পূর্ণ উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande