কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কর্মসমিতি গঠন হল
কলকাতা, ১০ মে (হি. স.) : রবিবার ক্রীড়া সাংবাদিকদের ক্লাব ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের (সিএসজেসি) নতুন কমিটি গঠন হল। এদিন বিকেলে ক্লাবের বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন অর্চিমান ভাদু
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কমিটি


কলকাতা, ১০ মে (হি. স.) : রবিবার ক্রীড়া সাংবাদিকদের ক্লাব ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের (সিএসজেসি) নতুন কমিটি গঠন হল। এদিন বিকেলে ক্লাবের বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন অর্চিমান ভাদুড়ি। সম্পাদক পদের দায়িত্বে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত - ইলোরা সেন, অমিতাভ দাস শর্মা ও রূপক বসু। সহকারী সম্পাদক পদে নজরুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত - অরিন্দম বন্দ্যোপাধ্যায়।

নতুন ওয়ার্কিং কমিটিতে রয়েছেন - অমরেন্দ্র চক্রবর্তী, ইন্দ্রনীল মজুমদার, রবীন্দ্রনাথ (জয়) চৌধুরী, সঞ্জীব কুমার দত্ত এবং বিশ্বজিৎ দাস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande