
টরেন্টো, ১০ মে(হি.স.): গোল আর আসিস্টে ইন্টার মায়ামিকে জিতিয়ে ইতিহাস গড়লেন মেসি। শনিবার (৯ মে) কানাডায় এমএলএসের ১২তম ম্যাচে মেসির অসাধারণ নৈপুণ্যে টরেন্টো এফসিকে ৪-২ গোলে হারাল ইন্টার মায়ামি।
মেসি এদিন পুরো ম্যাচজুড়ে ছিলেন অপ্রতিরোধ্য। টরেন্টোর বিপক্ষে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট আছে মেসির। এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি আরেকটি নতুন রেকর্ডও নাম লেখালেন।
২০২৩ সালে আমেরিকার ফুটবলে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত মরসুমে মেসি ১০০টি গোল অবদান রাখলেন। এর ফলে মেসি এমএলএস ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।
মেসি বার্সিলোনার হয়ে ৬৪ ম্যাচে করেছেন ৫৯টি গোল ও ৪১টি রয়েছে অ্যাসিস্ট। এই অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতালির সেবাস্টিয়ান গিওভিঙ্কোর রেকর্ড ভেঙেছেন মেসি। গিওভিঙ্কো ২০১৫ সালে টরন্টোর হয়ে ৯৫টি ম্যাচে এই কীর্তি গড়েছিলেন, যা মেসির চেয়ে ৩১ ম্যাচ বেশি।
এই ম্যাচের গোলসহ মেসির কেরিয়ার গোলসংখ্যা এখন ৯০৭।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি