সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারাল মাইকেল ক্যারিকের দল ম্যান ইউনাইটেড
লন্ডন, ১০ মে(হি.স.) : সান্ডারল্যান্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউনাইটেড। গত ২৪ নভেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করতে পারল না ম্যান ইউনাইটেড, আসরে চতুর্থবার। লিগে টানা তিন জয়ের পথে গত সপ্তাহে লিভা
সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারাল মাইকেল ক্যারিকের দল ম্যান ইউনাইটেড


লন্ডন, ১০ মে(হি.স.) : সান্ডারল্যান্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউনাইটেড। গত ২৪ নভেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করতে পারল না ম্যান ইউনাইটেড, আসরে চতুর্থবার।

লিগে টানা তিন জয়ের পথে গত সপ্তাহে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ইউনাইটেড। সেই দলকেই এবার ম্যাচের পুরোটা সময় গোলের জন্য ভুগতে হল। ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

সমান ম্যাচে ১২টি করে জয় ও ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে সান্ডারল্যান্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande