
কলকাতা, ১০মে(হি.স.) : গোয়ার ফতোর্দা থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা হল না মোহনবাগানের। শনিবার আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে। ফলে গোলপার্থক্যে ইস্টবেঙ্গলকে টপকে লিগের শীর্ষে ওঠাও সম্ভব হল না তাদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মোহনবাগানকে। তারই ফলস্বরূপ জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় তারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কলকাতার দল। এফসি গোয়ার হয়ে সমতা ফেরান রনি উইলসন।
ম্যাচের বাকি সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনও গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইল ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানেরও পয়েন্ট ২১ হলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানেই থাকতে হল তাদের।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি