সূর্যবংশী গড়লেন ইতিহাসের দ্রুততম রেকর্ড
কলকাতা, ১০ মে(হি.স.): আইপিএলের ৫২-তম ম্যাচে শনিবার ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এদিন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নতুন নজির গড়লেন সূর্যবংশী। মহম্মদ সিরাজের বলে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ বছর
সূর্যবংশী গড়লেন ইতিহাসের দ্রুততম রেকর্ড


কলকাতা, ১০ মে(হি.স.): আইপিএলের ৫২-তম ম্যাচে শনিবার ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এদিন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নতুন নজির গড়লেন সূর্যবংশী।

মহম্মদ সিরাজের বলে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ফেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হলেন বৈভব।

গুজরাটের ২২৯ রান তাড়া করতে নেমে সূর্যবংশী ১৬ বলে দ্রুত ৩৬ রান করেন। এই রানের মধ্যে ছিল ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি।

সূর্যবংশী এই কৃতিত্ব অর্জনের পথে ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইরন পোলার্ডের দীর্ঘদিনের রেকর্ড।

এর আগে সবচেয়ে কম বলে ১০০টি টি-টোয়েন্টি ছক্কা পূরণের রেকর্ড ছিল পোলার্ডের। ৮৪৩ বলে তিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন।

সেই জায়গায় বৈভব মাত্র ৫১৪ বলেই ১০০ ছক্কা পূর্ণ করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande