বিশ্বকাপে সমীহ জাগাচ্ছে ইকুয়েডর
১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ৪৮ দলকে নিয়ে বিশ্বকাপ । ‘বিশ্বকাপের দল'' শীর্ষক এই ধারাবাহিকে থাকছে বিশ্বকাপের ছোট দলগুলোকে নিয়ে। কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস থাকছে এই প্রতিবেদনে । আজকের পর্বে ইকুয়ে
বিশ্বকাপে সমীহ জাগাচ্ছে ইকুয়েডর


১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ৪৮ দলকে নিয়ে বিশ্বকাপ । ‘বিশ্বকাপের দল' শীর্ষক এই ধারাবাহিকে থাকছে বিশ্বকাপের ছোট দলগুলোকে নিয়ে। কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস থাকছে এই প্রতিবেদনে । আজকের পর্বে ইকুয়েডর।

কলকাতা, ১১ মে (হি.স.): এবারের বিশ্বকাপে খেলবে লাতিন আমেরিকার দল ইকুয়েডর। একসময় যারা স্রেফ অংশগ্রহণেই সন্তুষ্ট ছিল, সেই লা ত্রিরা (ইকুয়েডর ডাকনাম) এখন ফুটবলের নতুন ডিফেন্সিভ পাওয়ারহাউস।

২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় দলটি। ইকুয়েডর জাতীয় ফুটবল দল এ পর্যন্ত ৪টি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে (২০০২, ২০০৬, ২০১৪ এবং ২০২২) এবং ২০২৬ বিশ্বকাপের জন্যও খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে তাদের সেরা ফলাফল হলো ২০০৬ সালে শেষ ষোলোতে পৌঁছানো।

তবে পিছনের দলগুলো সমীহ করার মত ছিল না। এখন আর সেদিন নেই। বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে ‘স্টার পাওয়ার’ অনেক বেশি। তাই তাঁদের ওপর ভর করে ইকুয়েডর দলটা এখন নতুন উচ্চতা ছোঁয়ার অপেক্ষায় রয়েছে।

এবারের কনমেবল বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো পরাশক্তিদের চ্যালেঞ্জ জানিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে মূলপর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর।

২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলাটা সেরা সাফল্য হলেও এবার নতুন কোনও ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই ইকুয়েডর বিশ্বকাপে আসছে। ‘ই’ গ্রুপে আইভরি কোস্ট, কুরাসাও, জার্মানির মতো দলের সঙ্গে খেলার জন্য তারা তৈরি। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাগুলোই আন্ডারডগ থেকে সমীহ জাগানো শক্তিতে পরিণত হয়েছে।

বলা যায়, আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসের অধীনে ইকুয়েডর এখন লাতিন আমেরিকার অন্যতম সেরা দল।

দলের তারকা:

মাত্র ২৪ বছর বয়সে মোইসেস কাইসেদো দলের অন্যতম তারকায় পরিণত হয়েছেন । তার ঝুলিতে রয়েছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপাও। চেলসিতে নিজের অবস্থান শক্ত করে নেওয়া কাইসেদো এখন কোচ সেবাস্তিয়ান বেকাসেসের অধীনে লা ত্রির অন্যতম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে ইকুয়েডরের সাফল্য পাওয়ার স্বপ্ন ‘মিডফিল্ড জেনারেলকে’ কেন্দ্র করেই আবর্তিত।

বিশ্বকাপে ইকুয়েডরের ইতিহাস:

**র‍্যাঙ্কিং: ২৩

**অংশগ্রহণ: ৫ বার।

**সর্বোচ্চ সাফল্য: শেষ ষোলো (২০০৬)

বিশ্বকাপে ইকুয়েডরের পারফরম্যান্স:

ম্যাচ ১৩, জয় ৫, ড্র ২, হার ৬

বিশ্বকাপে ইকুয়েডরের গ্রুপ পর্বের ম্যাচ: (ভারতীয় সময় অনুসারে)

**১৫ জুন- আইভরি কোস্ট, ফিলাডেলফিয়া, ভোর ৫:৩০মি:

**২১ জুন- কুরাসাও, কানসাস সিটি, সকাল ৬:৩০মি:

**২৫ জুন -জার্মানি, নিউজার্সি, রাত ২:৩০মি:।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande