
মুম্বই, ১১ মে (হি.স.): রবিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ম্যাচের ১৮–তম ওভারে, যখন অ্যান্ডি ফ্লাওয়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসা হয়। এটি আইপিএলের আচরণবিধির ২.৩ ধারার লঙ্ঘন করেছে বলে বলা হয়েছে।
এর ফলে জিম্বাবুয়ের প্রাক্তন ব্যাটসম্যান ও বেঙ্গালুরুর এই প্রধান কোচকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।
“তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন,” লিগ একটি এক বিবৃতিতে বলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি