মঙ্গলবার আইএসএলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান মুখোমুখি ইন্টার কাশীর
কলকাতা, ১১ মে (হি.স.): আইএসএলে মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান মুখোমুখি হবে ইন্টার কাশীর। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইন্টার কাশী এফসি-র ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোহনবাগানের কাছে। গত ম্যাচে গোয়ার সঙ্গে ম্যাচ অমীমাংসিত রা
শীর্ষে ওঠার লড়াইয়ে থাকতে হলে মঙ্গলবার ইন্টার কাশিকে হারাতেই হবে মোহনবাগানকে


কলকাতা, ১১ মে (হি.স.): আইএসএলে মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান মুখোমুখি হবে ইন্টার কাশীর। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইন্টার কাশী এফসি-র ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোহনবাগানের কাছে। গত ম্যাচে গোয়ার সঙ্গে ম্যাচ অমীমাংসিত রাখার জন্য মোহনবাগান মূল্যবান পয়েন্ট হারিয়েছে। দশটি ম্যাচ থেকে ২১ পয়েন্ট পেয়ে তারা দ্বিতীয় স্থানে আছে। এই ম্যাচ জিততে পারলে মোহনবাগান শীর্ষ স্থানে চলে যাবে।

আর ইন্টার কাশী ১০ ম্যাচ থেকে ১১পয়েন্ট পেয়েছে। তারা পয়েন্ট তালিকায় আছে দশম স্থানে। এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে তারাও উপরের দিকে উঠে আসতে চাইবে।

মোহনবাগান ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে। মোহনবাগানের কোচিংয়ে সার্জিও লোবেরার কৌশল এবং মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের ইন্টার কাশীর আক্রমণভাগ কীভাবে সামলায়, তা এই ম্যাচের মূল আকর্ষণ। এই মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন, যিনি পাঞ্জাব এফসির বিরুদ্ধেও গোল করেছিলেন, ইন্টার কাশীর বিরুদ্ধেও গোল করার অন্যতম প্রধান দাবিদার তিনি।

তবে এই দ্বৈরথে মোহনবাগান ফেভারিট হলেও, ইন্টার কাশী বড় দলের বিরুদ্ধে চমক দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই ম্যাচটি অভিজ্ঞ ও নতুন দলের লড়াই।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande