নতুন প্রজন্মের কাছ থেকে ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখছে আলজেরিয়া
১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলছে ৪৮ দল । ‘বিশ্বকাপের দল’ শীর্ষক এই ধারাবাহিকে ছোট দলগুলি কেমন তৈরি , সেটি তুলে ধরার প্রয়াস থাকছে। আজকের পর্বে আলজেরিয়া। কলকাতা, ১২মে(হি.স.): উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়
নতুন প্রজন্মের কাছ থেকে ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখছে আলজেরিয়া


১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলছে ৪৮ দল । ‘বিশ্বকাপের দল’ শীর্ষক এই ধারাবাহিকে ছোট দলগুলি কেমন তৈরি , সেটি তুলে ধরার প্রয়াস থাকছে। আজকের পর্বে আলজেরিয়া।

কলকাতা, ১২মে(হি.স.): উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। দীর্ঘ ১২ বছরের শূন্যতা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে ফিরে আসা এই দলটি নতুন প্রজন্মের কাঁধে চেপে এবারের বিশ্বকাপ ফুটবলে নতুন কিছু করার স্বপ্ন দেখছে।

১৯৮২ বিশ্বকাপ আজও আলজেরীয় ফুটবলে জ্বলন্ত ক্ষত হয়ে আছে

সেবার পশ্চিম জার্মানির মতো দলকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া আলজেরিয়া যখন নকআউট পর্বের দ্বারপ্রান্তে, ঠিক তখনই জার্মানি ও অস্ট্রিয়া পরের ম্যাচে মেতে উঠেছিল এক অঘোষিত ‘আঁতাতের’ খেলায়। ম্যাচের প্রথম ১০ মিনিটে জার্মানি গোল করার পর বাকি সময় দুই দল স্রেফ উদ্দেশ্যহীনভাবে ম্যাচটি খেলে সময় পার করে দেয়, যাতে দুই দলই পরের রাউন্ডে যেতে পারে এবং আলজেরিয়া বাদ পড়ে। সেদিন গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনিও এই দুই দল তোয়াক্কা করে নি। আর দুই দলের এই প্রহসন আলজেরিয়াকে বিশ্বকাপ থেকে সেবার ছিটকে দিয়েছিল। প্রতিবারই সেই বেদনাদায়ক স্মৃতিকে বিশ্বকাপ এলেই আলজেরিয়া স্মরণ করে এবং নিজেদের আরো শক্তিশালী ভাবে মেলে ধরার চেষ্টা করে।

তবে বর্তমান কোচ ভ্লাদিমির পেতকোভিচর

আলজেরিয়ার এবারের বিশ্বকাপ যাত্রা মোটেও সহজ হবে না। তাদের গ্রুপে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলজেরিয়ানরা কোনোদিনও শক্তিতে নয়, বরং বিশ্বাসী ছিল সাহসে।কারন ওই যে, ২০১৪ সালে জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত ঘামিয়ে ছাড়ার সেই লড়াই আজও তাদের মনে আছে। যেটা বলা হয়নি তা হল সেই আসরে আলজেরিয়া স্রেফ একটি দল ছিল না, ছিল ‘ডার্লিং অব দ্য টুর্নামেন্ট’। আর্জেন্টিনাকে টপকে গ্রুপের শীর্ষে যাওয়া হয়তো অলীক মনে হতে পারে, কিন্তু জর্ডান বা অস্ট্রিয়ার মতো দলগুলোকে পেছনে ফেলে নকআউট পর্বে যাওয়ার সামর্থ্য আলজেরিয়ার আছে। আলজেরিয়ার জন্য ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের অস্তিত্বের এক লড়াই, যেখানে হার মানার কোনো শব্দ নেই।

এক নজরে আলজেরিয়া:

আলজেরিয়া এখন পর্যন্ত ৫ বার (১৯৮২, ১৯৮৬, ২০১০, ২০১৪, ২০২৬) ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যার মধ্যে ২০১৪ সালে তারা প্রথমবারের মতো শেষ ষোলোতে পৌঁছেছিল। ১২ বছর পর, সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে রিয়াদ মাহরেজের দল।

এক নজরে বিশ্বকাপে আলজেরিয়ার পারফরম্যান্সের কিছু দিক:

**সেরা সাফল্য:

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায়।

**১৯৮২ সালের রূপকথা: নিজেদের প্রথম বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

**২০২৬ বাছাইপর্ব: আফ্রিকা অঞ্চলের 'জি' গ্রুপ থেকে ২০তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

**মোট অংশগ্রহণ:

৫ বার (১৯৮২, ১৯৮৬, ২০১০, ২০১৪, ২০২৬)।**ম্যাচের রেকর্ড:

১৩টি ম্যাচের মধ্যে ৩টি জয়, ৩টি ড্র, এবং ৭টি হার।

**২০২৬ বিশ্বকাপ তারকা:

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলে তারা জায়গা করে নিয়েছে মূল পর্ব-এ। অভিজ্ঞ রিয়াদ মাহরেজ এবং তরুণ মোহাম্মদ আমুরার নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপে তারা দারুণ কিছু করার আশা রাখছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande