সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল বসনিয়া
সারায়েভো, ১২মে(হি.স.): সবার আগে সোমবার বিশ্বকাপের জন্য বসনিয়ার দল ঘোষণা করেছেন কোচ সার্গেই বার্বারেজ। অভিজ্ঞতা, তারুণ্য ও নতুন মুখের মিশেল রয়েছে এই দলে। অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো দলের নেতৃত্ব দেবেন। বসনিয়ার বিশ্বকাপ দল: গোলরক্ষক: নিকোলা ভাস
সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল বসনিয়া


সারায়েভো, ১২মে(হি.স.): সবার আগে সোমবার বিশ্বকাপের জন্য বসনিয়ার দল ঘোষণা করেছেন কোচ সার্গেই বার্বারেজ। অভিজ্ঞতা, তারুণ্য ও নতুন মুখের মিশেল রয়েছে এই দলে। অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো দলের নেতৃত্ব দেবেন।

বসনিয়ার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: নিকোলা ভাসিলি (সেন্ট পাউলি), মার্টিন জ্লোমিসলিচ (রিজেকা), ওসমান হাদজিকাদিচ (স্লাভেন বেলুপো)।

ডিফেন্ডার: সাদ কোলাসিনাচ (আটালান্টা), আমার দেদিচ (বেনফিকা), নিহাদ মুইয়াকিচ (গাজিয়ান্টেপ), নিকোলা কাতিচ (শালকে ০৪), তারিক মুহারেমোভিচ (সাসুওলো), স্তেপান রাদেলিচ (রিজেকা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), নিদাল চেলিক (লঁ)।

মিডফিল্ডার: আমির হাদজিয়াহমেতোভিচ (হাল সিটি), ইভান সুনিচ (পাফোস), ইভান বাসিচ (আস্তানা), দজেনিস বুর্নিচ (কার্লসরুহার এসসি), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেচ), বেনিয়ামিন তাহিরোভিচ (ব্রনডবি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লজেন), আরমিন গিগোভিচ (ইয়াং বয়েজ), কেরিম আলাইবেগোভিচ (আরবি সালজবুর্গ), এসমির বায়রাক্তারেভিচ (পিএসভি আইন্দহোভেন)।

ফরোয়ার্ড: এরমেদিন দেমিরোভিচ (ভিএফবি স্টুটগার্ট), জোভো লুকিচ (ইউনিভার্সিটেয়া ক্লুজ), সামেদ বাজদার (ইয়াগিয়েলোনিয়া বিয়ালিস্টক), হারিস তাবাকোভিচ (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), এডিন জেকো (শালকে ০৪)।

বিশ্বকাপে বসনিয়া গ্রুপ বি-তে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande