ইটিপিএলের ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়
ডাবলিন, ১২ মে(হি.স.): ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। সোমবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে ইটিপিএল। এর ফলে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি তালিকা পূর্ণ হল। দ্রাব
ইটিপিএলের ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়


ডাবলিন, ১২ মে(হি.স.): ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। সোমবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে ইটিপিএল। এর ফলে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি তালিকা পূর্ণ হল।

দ্রাবিড় বলেছেন, ‘ইটিপিএল আমাকে আকৃষ্ট করেছে এর বৃহত্তর উদ্দেশ্যের কারণে। ইউরোপে ক্রিকেটের বিকাশে সাহায্য করা, আয়ারল্যান্ড ও ইউরোপ জুড়ে তরুণ প্রতিভাদের জন্য পথ তৈরি করা, এটাই আমাকে এখানে টেনেছে। আমি বিশ্বাস করি ইটিপিএল এই যাত্রায় অর্থবহ ভূমিকা রাখতে পারবে।’

ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার আর অশ্বিন। দলটি বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো, রটারডাম ও আমস্টারডামের দলের বিপক্ষে খেলবে।

লিগের উদ্বোধনী মরসুম ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande