
ব্যাঙ্কক, ১২মে(হি.স.) :
থাইল্যান্ড ওপেন ২০২৬- এর পুরুষদের ডাবলস প্রথম রাউন্ডের ম্যাচে ভারতীয় শাটলার সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি ইন্দোনেশিয়ার মুহ পুত্র এরউইনশাহ ও বাগাস মাওলানাকে মঙ্গলবার পরাজিত করেছেন।
এক ঘণ্টা চার মিনিট স্থায়ী ম্যাচে ২১-১৯, ২১-২৩, ২১-১০ গেমে জয়লাভ করে ভারতীয় জুটি পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে।
শেষ ষোলোতে তারা মালয়েশিয়ার ব্রায়ান জেরেমি গুন্টিং এবং মুহাম্মদ হাইকালের মুখোমুখি হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি