ইন্টার কাশীর বিপক্ষে ড্র করে আইএসএল পয়েন্ট টেবিলে ইস্ট বেঙ্গলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হারাল মোহনবাগান
কলকাতা, ১৩ মে(হি.স.): মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ইন্টার কাশী এফসির সঙ্গে হতাশাজনক ০-০ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ফলাফলের ফলে ১১ ম্যাচ শেষে মোহনবাগান ও ইস্টবেঙ্
ইন্টার কাশীর বিপক্ষে ড্র করে আইএসএল পয়েন্ট টেবিলে ইস্ট বেঙ্গলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হারাল মোহনবাগান


কলকাতা, ১৩ মে(হি.স.): মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ইন্টার কাশী এফসির সঙ্গে হতাশাজনক ০-০ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল মোহনবাগান সুপার জায়ান্ট।

এই ফলাফলের ফলে ১১ ম্যাচ শেষে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এফসি ২২ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে, যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল শীর্ষস্থান ধরে রেখেছে। কলকাতার এই দুই জায়ান্ট এখন আগামী ১৭ মে ডার্বিতে কার্যত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে।

ম্যাচের বেশিরভাগ সময় মোহনবাগান বলের দখল নিজেদের কাছে রাখলেও ইন্টার কাশির জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি মোহনবাগান। সফরকারী দলটি, যারা মাত্র একদিন আগেই প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইন্টার কাশী নিজেদের বক্সে খেলোয়াড় ভর্তি করে রাখে এবং সফলভাবে স্বাগতিকদের গোলের কোনও সহজ পথ তৈরি হতে দেয়নি।

দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকা সত্ত্বেও, ম্যাচের নবম মিনিটে ইন্টার কাশী সেরা সুযোগটি তৈরি করে, যখন মহম্মদ আসিফ খুব কাছ থেকে ফাঁকা গোলে শট নিতে ব্যর্থ হন। সোমবার পঞ্জাব এফসির বিপক্ষে খেলা অমীমাংসিত রেখে ধাক্কা খেয়েছিল ইস্ট বেঙ্গল।মঙ্গলবার ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা ইন্টার কাশী দলের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল মোহনবাগানের। কিন্তু তারাও হোঁচট খেল। ১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ইন্টার কাশি দশম স্থানেই রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande