থাইল্যান্ড ওপেন ২০২৬: সিন্ধু ও শ্রীকান্ত শেষ ষোলোতে,বিদায় নিলেন আয়ুশ
ব্যাংকক, ১৩মে(হি.স.): বুধবার ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেনের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত সহজ জয় পেয়েছেন। দুইবারের অলিম্পিক পদকজয়ী ও ষষ্ঠ বাছাই সিন্ধু ৩৩ মিনিটে চাইনিজ তাইপের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৩
থাইল্যান্ড ওপেন ২০২৬: সিন্ধু ও শ্রীকান্ত শেষ ষোলোতে,বিদায় নিলেন আয়ুশ


ব্যাংকক, ১৩মে(হি.স.): বুধবার ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেনের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত সহজ জয় পেয়েছেন। দুইবারের অলিম্পিক পদকজয়ী ও ষষ্ঠ বাছাই সিন্ধু ৩৩ মিনিটে চাইনিজ তাইপের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৩ নম্বর খেলোয়াড় টুং চিউ-টংকে ২১-৯, ২১-১২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪১ নম্বর খেলোয়াড় অ্যামালি শুলজের মুখোমুখি হবেন।

বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৯ নম্বর খেলোয়াড় শ্রীকান্ত ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফিরতি ম্যাচে অষ্টম বাছাই সিঙ্গাপুরের লো কিন ইউকে ২১-১৪, ২১-১৫ গেমে সহজেই পরাজিত করেছেন। ২০১৩ সালে থাইল্যান্ড ওপেন জয়ী এই ভারতীয় পরবর্তী পর্বে চাইনিজ তাইপের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৯ নম্বর খেলোয়াড় সু লি ইয়াংয়ের মুখোমুখি হবেন।

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদকজয়ী আয়ুশ শেঠি , ষষ্ঠ বাছাই জাপানি খেলোয়াড় কোদাই নারাওকার বিপক্ষে নিজের অভিযান শুরু করেন ২-১ হেড-টু-হেড ব্যবধানে এগিয়ে থেকে। প্রথম গেমটি হেরে যাওয়ার পর ২১ বছর বয়সী আয়ুশ ঘুরে দাঁড়িয়ে ম্যাচটিকে নির্ণায়ক গেমে নিয়ে যান। তবে, বিশ্ব র্যাঙ্কিংয়ের ৯ নম্বর খেলোয়াড় নারাওকা তৃতীয় গেমে বিডব্লিউএফ র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ভারতীয় খেলোয়াড়কে পুরোপুরি পরাস্ত করেন ৫৯ মিনিটে ২১-১৩, ১৭-২১, ২১-৪ গেমে জয় তুলে নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande