বেন স্টোকসদের ফিল্ডিং কোচ হলেন সারাহ টেইলর
লন্ডন, ১৪ মে (হি.স.): কোচিং কেরিয়ারে বড় দায়িত্ব পেলেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন উইকেট রক্ষক সারাহ টেইলর। বেন স্টোকস, জো রুটদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাঁকে নিয়োগ করেছে ইংলিশরা। ইসিবির ডিরেক
বেন স্টোকসদের ফিল্ডিং কোচ হলেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন  উইকেটরক্ষক সারাহ টেইলর


লন্ডন, ১৪ মে (হি.স.): কোচিং কেরিয়ারে বড় দায়িত্ব পেলেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন উইকেট রক্ষক সারাহ টেইলর। বেন স্টোকস, জো রুটদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাঁকে নিয়োগ করেছে ইংলিশরা। ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি বুধবার এই ঘোষণা করেন।

লর্ডসে আগামী ৪ জুন শুরু হবে তিন টেস্টের সিরিজ। পরের দুই ম্যাচ ওভাল ও ট্রেন্ট ব্রিজে, শুরু ১৭ জুন ও ২৫ জুন।

ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে কাজ করেছেন সারাহ। এবার পুরুষদের দলের কোচিংয়ের সদস্য হলেন তিনি। কার্ল হপকিন্সের জায়গায় স্বল্প মেয়াদে তাঁকে নিয়োগ করা হয়েছে। হপকিন্স এখন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে আছেন।

১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande