
করাচি, ১৪ মে (হি.স.): পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিনের অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বুধবার তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাজধানীর আইওয়ান-ই সদরে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিদিকে এই সম্মাননা প্রদান করেন। একই সঙ্গে পাকিস্তানকে ঐতিহাসিক ২০০৯ টি-২০ বিশ্বকাপ জেতানোর জন্যও তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি