ব্রিটিশ আমল থেকে ঘাটালে নৌকায় ভাসমান সাঁকো দিয়ে চলছে নদী পারাপার
পশ্চিম মেদিনীপুর, ১৪ মে (হি.স.): ব্রিটিশ আমলের ইতিহাস, ঐতিহ্য আজও বয়ে নিয়ে চলেছে ঘাটালের ভাসাপুল। নদীর উপর ভাসমান নৌকা, তার ওপর পাটাতন বিছিয়ে ইংরেজদের সময় থেকে চলছে যাতায়াত। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের অন্যতম প্রধান ঐতিহ্য ও পর্যটন আক
ঘাটালে শিলাবতী নদীর ওপর ভাসাপুল


ঘাটালে শিলাবতী নদীর ওপর ভাসাপুল


পশ্চিম মেদিনীপুর, ১৪ মে (হি.স.): ব্রিটিশ আমলের ইতিহাস, ঐতিহ্য আজও বয়ে নিয়ে চলেছে ঘাটালের ভাসাপুল। নদীর উপর ভাসমান নৌকা, তার ওপর পাটাতন বিছিয়ে ইংরেজদের সময় থেকে চলছে যাতায়াত। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের অন্যতম প্রধান ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ শিলাবতী নদীর ওপর এই ভাসাপোল। লোকমুখে তা হয়েছে ভাসাপুল। এর নেই কোনও স্থায়ী পিলার। নদীর জলস্রোতের প্রবাহ ও জলস্তর বাড়া-কমার কারণে পুলটি ভাসমান অবস্থায় ওঠানামা করে, তাই এমন নামকরণ (ভাসাপুল)। কেউ কেউ একে পন্টুন ব্রিজও বলেন। শিলাবতী নদীর ওপর তৈরি এই ভাসাপুল অনেকবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাও আজও রয়ে গেছে বহাল তবিয়তে। এই ভাসাপুল ঘিরে প্রতিবছর মকরসংক্রান্তির দিনে মেলা বসে। বিকিকিনি হয় গ্রাম্য জিনিসপত্র।

ইতিহাস ঘাঁটলে জানা যায়, ইংরেজ আমলে ১৮৫৬ সাল নাগাদ ওয়াটসন নামে এক ব্রিটিশ বণিক শিলাবতী নদীর পশ্চিম পাড়ে রেশম কুঠি নির্মাণ করেছিলেন। আর পূর্ব পাড়ে ছিল ইংরেজদের আবাসন। শিলাবতী নদীকে ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবহার করত ইংরেজ শাসকেরা। স্বাভাবিকভাবেই নিত্য ওই নদী পারাপার ছিল বেশ ঝক্কির। তখনই ইংরেজরা সিদ্ধান্ত নিয়ে শিলাবতী নদীতে নৌকার ওপর পাটাতন বিছিয়ে ওই সাঁকো বানায়। সেই সময়ে আধুনিক প্রযুক্তি, কংক্রিটের ব্যবহার তেমনভাবে না থাকায় নদীর উপর নৌকা দিয়েই তৈরি হয় এই ভাসাপুল। ঘাটালবাসীর আবেগ ও ঐতিহ্যকে সঙ্গী করে ১৭০ বছরেরও বেশি সময় ধরে আজও ভাসমান এই সাঁকো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande