
কলকাতা, ১৪মে (হি.স.): কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলায় বুধবার আরও একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি (২৭৮) ও রোহিত শার্মাকে (২৭৮) ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন শুধুই বিরাট কোহলির (২৭৯)। পরে ব্যাট হাতে তিনি গড়েন আরেক কীর্তি- আইপিএলের এক আসরে চারশো রান।
কোহলি এই নিয়ে ১২ আসরে চারশো বা এর বেশি রান করলেন। ৯ বার করে আছে ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও রোহিত শর্মার। লোকেশ রাহুলের আছে আটবার, শুবমান গিলের সাতবার। ছয়বার করে আছে এবি ডি ভিলিয়ার্স ও শ্রেয়াস আইয়ারের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি