গাড়িতে পাচারের সময় ১৪৮ কেজি মাদক উদ্ধার, গ্রেফতার ২
বেতিয়া, ১৬ মে (হি.স.) : বিহারের বেতিয়া জগদীশপুর থানার পুলিশ ১৪৮ কেজি মাদকসহ (গাঁজা) দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। নেপাল থেকে গাড়িতে করে গাঁজার চালান পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে ৭ হাজার ৫০০ নেপালি টাকা ও একটি মোব
গাড়িতে পাচারের সময় ১৪৮ কেজি মাদক উদ্ধার, গ্রেফতার ২


বেতিয়া, ১৬ মে (হি.স.) : বিহারের বেতিয়া জগদীশপুর থানার পুলিশ ১৪৮ কেজি মাদকসহ (গাঁজা) দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। নেপাল থেকে গাড়িতে করে গাঁজার চালান পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে ৭ হাজার ৫০০ নেপালি টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

শনিবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিশি কুমারী জানান, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর মেলে যে, নানোসতি চক এলাকা থেকে একটি সাদা রঙের গাড়িতে করে অবৈধ মাদক জগদীশপুরে আনা হচ্ছে। খবর পেয়ে পুলিশের বিশেষ দল গঠন করে জগদীশপুর চকে যানবাহন তল্লাশি অভিযান শুরু করা হয়।

তল্লাশির সময় দ্রুতগতিতে আসা একটি সাদা রঙের গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ১৪৮ কেজি মাদক (গাঁজা), ৭ হাজার ৫০০ নেপালি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের পরিচয়, ইনারওয়া থানা এলাকার খামিয়া গ্রামের বাসিন্দা নরেন্দ্র শাহ এবং গৌনাহা থানা এলাকার সেমরা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সুজিত কুমার। পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, নেপাল থেকে উত্তরপ্রদেশে গাঁজার চালান নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা রুজু করে ধৃতদের জেলে পাঠানো হয়েছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande