ফলহারিণী অমাবস্যায় সস্ত্রীক দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস
কলকাতা, ১৬ মে (হি. স.): ফলহারিণী অমাবস্যার পুণ্য তিথিতে সস্ত্রীক দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির ও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। শনিবার বিশেষ কালীপুজো উপলক্ষে দুই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার প
অধ্যক্ষ রথীন্দ্র বোস সস্ত্রীক ভবতারিণী মন্দিরে


কলকাতা, ১৬ মে (হি. স.): ফলহারিণী অমাবস্যার পুণ্য তিথিতে সস্ত্রীক দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির ও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। শনিবার বিশেষ কালীপুজো উপলক্ষে দুই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি প্রতিমা দর্শন ও আরতি পরিক্রমায় অংশ নেন তিনি।

​আদালত ও প্রশাসনিক সূত্রের খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান অধ্যক্ষ রথীন্দ্র বোস শনিবার রাতেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেনে রওনা হচ্ছেন। তবে কোচবিহার ফেরার আগেই কলকাতার এই দুই বিখ্যাত মন্দিরে তাঁর ঝটিকা সফর সম্পন্ন করেন।

​উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষ নির্বাচনের দিন বিধানসভায় উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর কালীমন্দির ও দেবোত্তর এস্টেট অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী। সেই সময়ই তিনি নবনির্বাচিত অধ্যক্ষকে মন্দির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই আজ দক্ষিণেশ্বরে আসেন রথীন্দ্র বোস। সেখানে মন্দির চত্বর ঘুরে দেখার পর গর্ভগৃহে পুজো দেন তিনি। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরিদর্শন শেষে অতিথিদের মন্তব্য খাতায় দক্ষিণেশ্বর দর্শনের নিজের সুন্দর অভিজ্ঞতার কথাও লিপিবদ্ধ করেন অধ্যক্ষ।

​দক্ষিণেশ্বর পর্ব চুকিয়ে এরপর তিনি সস্ত্রীক পৌঁছান ঐতিহ্যবাহী আদ্যাপীঠ মন্দিরে। সেখানে আদ্যাপীঠের অন্যতম প্রধান সেবক মুরাল ভাই তাঁদের সাদর অভ্যর্থনা জানান। মন্দিরে পুজো দেওয়ার পর সেখানে অন্নভোগ গ্রহণ করেন অধ্যক্ষ। দুই মন্দিরে পুজো দিয়ে এবং দেবীর আশীর্বাদ নিয়ে রাতেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande