মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর ঘিরে উত্তরবঙ্গে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা
কলকাতা, ১৬ মে (হি. স. ) : শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে এখন থেকেই তুঙ
মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর ঘিরে উত্তরবঙ্গে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা


কলকাতা, ১৬ মে (হি. স. ) : শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে এখন থেকেই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।

শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। ছাব্বিশ নির্বাচনের যুদ্ধে উত্তরবঙ্গে পদ্মঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল। কয়েকটি জেলায় খাতাও খুলতে পারেনি ঘাসফুল শিবির। বিজেপিকে দু’হাত ভরে ভোট দিয়েছে জনসাধারণ। তাই নতুন সরকারের উপর প্রত্যাশার চাপও অনেক। এ দিকে তৃণমূল জামানায় উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।

বিজেপি উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছে। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande