নির্ধারিত হল মুখ্যমন্ত্রীর পশ্চিমাঞ্চল সফরও
কলকাতা, ১৬ মে (হি. স. ): মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ক’দিন ধরে কলকাতায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি গিয়েছেন দক্ষিণবঙ্গে প্রশাসনিক বৈঠকে। ঘোষণা করেছেন উত্তরবঙ্গ সফরে
নির্ধারিত হল মুখ্যমন্ত্রীর পশ্চিমাঞ্চল সফরও


কলকাতা, ১৬ মে (হি. স. ): মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ক’দিন ধরে কলকাতায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি গিয়েছেন দক্ষিণবঙ্গে প্রশাসনিক বৈঠকে। ঘোষণা করেছেন উত্তরবঙ্গ সফরের সূচীও। এর পর তিনি যাবেন পশ্চিমাঞ্চলে।

সূত্রের খবর, ২১ মে দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনকে বৈঠকে বসবেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। ৫ জেলাগুলিতে কোন কোন প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের অবস্থা কেমন। কোন কোন কাজগুলি ধীরগতিতে চলছে। সব কিছু রিপোর্ট আকারে বৈঠকে পেশ করার কথা বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande