
দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মে (হি.স.): সরকারি সম্পত্তি ভাঙচুরে কোনও রেয়াত নয়। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধির বিরোধিতায় শুক্রবার আসানসোলের জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায় ‘যোগী মডেলে’ পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ‘সাগরিকা’ সরকারি টুরিস্ট হলে
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঠিক এইভাবে যেকোনও আইনবিরুদ্ধ কাজের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে প্রশাসন চালান। ঠিক যেমন ‘বুলডোজার অ্যাকশনে’র ক্ষেত্রেও যোগীর মতো একই অবস্থান শুভেন্দুবাবুরও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত