মহাকালের ভস্ম আরতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল
উজ্জয়িনী, ১৬ মে (হি.স.) : ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা শনিবার ভোরে মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে ভস্ম আরতিতে অংশ নেন। জ্যোতির্লিঙ্গ বাবা মহাকালের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা। মন্দির প্রবন্ধ সমিতির পক্ষ থেকে দলে
মহাকালের ভস্ম আরতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল


উজ্জয়িনী, ১৬ মে (হি.স.) : ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা শনিবার ভোরে মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে ভস্ম আরতিতে অংশ নেন। জ্যোতির্লিঙ্গ বাবা মহাকালের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা।

মন্দির প্রবন্ধ সমিতির পক্ষ থেকে দলের সদস্যদের স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন প্রবীণ শর্মা, অমোল মুজুমদার, অরুন্ধতী, শের সিং, অনিরুদ্ধ, ভারতী, আবিষ্কার সালভি, শ্রেয়াঙ্কা, হরমনপ্রীত, রেণুকা, রাখি, ধনঞ্জয়, নন্দিনী, সচিন, পূর্বা, যাস্তিকা, শেফালি, দীপ্তি, মমতা, রাধা, ক্রান্তি, অরুন্ধতী রেড্ডি, রুচা, মুনীশ, নল্লাপু ও গোল্লানে-সহ ভারতীয় মহিলা দলের একাধিক সদস্য।

সকলেই মহাকালের ভস্ম আরতিতে অংশ নিয়ে পুজো ও দর্শন করেন। পরে মন্দির চত্বরে কিছু সময় কাটান তাঁরা। ভোরের আধ্যাত্মিক পরিবেশে মহিলা ক্রিকেট দলের সদস্যদের উপস্থিতি ঘিরে মন্দির এলাকায় ভক্তদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande