
কলকাতা, ১৬ মে (হি.স.): কলকাতা মেট্রোর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) রবিবার পুরোপথে পরিষেবা মিলবে না। কবি সুভাষ মেট্রো স্টেশনে পুনর্নিমাণ এবং সংস্কারের কাজের জন্য ট্রাফিক ব্লক থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে। ফলে রবিবার গোটা দিনই ওই অংশে কোনও মেট্রো চলবে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ মে, রবিবার ব্লু লাইনে রেক পরিবর্তনের কাজ সহজতর করার জন্য ট্রাফিক ব্লক করা হবে। ট্রাফিক ব্লক থাকবে থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে। সেই কারণে রবিবার ব্লু লাইনে পরিষেবা মিলবে শুধু টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সোমবার থেকে আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ