আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের দায়ে ধৃত ৭, বাড়তি নিরাপত্তাব্যবস্থা
দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মে (হি.স.): আসানসোলে শুক্রবার ভাঙচুরের ঘটনায় এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বলেন, “ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে
আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের দায়ে ধৃত ৭, বাড়তি নিরাপত্তাব্যবস্থা


দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মে (হি.স.): আসানসোলে শুক্রবার ভাঙচুরের ঘটনায় এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বলেন, “ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।”

শুক্রবার গভীর রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। হামলাকারীরা ফাঁড়ির ভিতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠি চালাতে শুরু করেন তাঁরা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবার মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ছাড়াও ছিলেন জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দুবাবু আসানসোলের জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande