দুর্নীতির অভিযোগে গ্রেফতার পঞ্জাবের এসডিএম অনুপ্রীত কৌর রন্ধাওয়া
চণ্ডীগড়, ১৬ মে (হি.স.) : জম্মু-কাশ্মীর–রাজস্থান জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণে আর্থিক দুর্নীতির অভিযোগে পঞ্জাবের গুরদাসপুরের এসডিএম অনুপ্রীত কৌর রন্ধাওয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তরনতারন জেলার তাঁর বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্
কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার এসডিএম অনুপ্রীত কৌর রন্ধাওয়া


চণ্ডীগড়, ১৬ মে (হি.স.) : জম্মু-কাশ্মীর–রাজস্থান জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণে আর্থিক দুর্নীতির অভিযোগে পঞ্জাবের গুরদাসপুরের এসডিএম অনুপ্রীত কৌর রন্ধাওয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তরনতারন জেলার তাঁর বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে মোট ১ কোটি ৬৩ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ, সেই সময় তিনি তরনতারনের পট্টি এলাকায় এসডিএম পদে কর্মরত থাকাকালীন জাতীয় সড়ক প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় এমন কিছু ব্যক্তিকে আর্থিক সুবিধা পাইয়ে দেন, যাঁদের নামে প্রকৃতপক্ষে কোনও জমিই ছিল না।সূত্রের খবর, এই অনিয়ম নিয়ে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তৎকালীন এসডিএম নবরাজ সিং বরাড়। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর তিনি বিষয়টি তৎকালীন ডেপুটি কমিশনারের নজরে আনেন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে জমি অধিগ্রহণ বাবদ সরকারের বরাদ্দ ১ কোটি ৬৩ লক্ষ টাকা পাঁচজন অযোগ্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।এই অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর পট্টি সিটি থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানা যায় এবং সরকারি নির্দেশে ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়।পুলিশ জানিয়েছে, দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়ার পর ওই মামলার ভিত্তিতেই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande