মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, দলীয় নেতৃত্বদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
নন্দীগ্রাম, ১৬ মে (হি. স.):-২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেন। পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র
মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে বৈঠকে শুভেন্দু


নন্দীগ্রাম, ১৬ মে (হি. স.):-২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেন। পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার নন্দীগ্রামে এসে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি।এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রসেখর মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, সহ-সভাপতি প্রলয় পাল, কনভেনার অঞ্জন ভারতী-সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব।সূত্রের খবর, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার পর আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক কৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছে। পাশাপাশি এলাকায় দলের সংগঠন আরও শক্তিশালী করা এবং কর্মীদের সক্রিয় ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর এই নন্দীগ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande