বিদ্যুৎ-সংযোগে বিভ্রাট, সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ড
কলকাতা, ১৬ মে (হি. স. ) : শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। দমকলবাহিনী দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন তৈরি চার তলা বাড়িটির (এ ৯০) সামনে মিটারঘর। এদিন আচমকা বৈদ্যুতিক গণ্ডগোল
সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ড


কলকাতা, ১৬ মে (হি. স. ) : শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার সার্ভে পার্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। দমকলবাহিনী দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নতুন তৈরি চার তলা বাড়িটির (এ ৯০) সামনে মিটারঘর। এদিন আচমকা বৈদ্যুতিক গণ্ডগোলের জেরে ওই মিটারঘরে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। মিনিট ৮-১০ এর মধ্যে একের পর এক প্রায় সাতটি প্রচণ্ড বিস্ফোরণ হয়।

বাড়ির মালিক এলাকায় অপর একটি বাড়িতে থাকেন। বিপদগ্রস্ত বাড়ির ঠিক বিপরীত বাড়ি (এ ৮৫) থেকে সঙ্গে সঙ্গে তাঁকে এবং সিইএসসি-তে খবর দেওয়া হয়। খবর যায় সার্ভে পার্ক থানা এবং দমকলেও। সিইএসসি-র আপৎকালীন শাখার কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকার বিদ্যুৎসংযোগ সাময়িক ছিন্ন করে দেয়। বাকি সতর্কতামূলক কাজ করেন দমকলকর্মীরা।

অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও বড় রকমের ক্ষতি হয়েছে। ওই বাড়িতে আপাতত একটি ফ্ল্যাটে তিন যুবতী থাকেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাঁরা ফাঁপড়ে পড়েছেন। বিদ্যুৎকর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের মূল সংযোগপথে যেরকম ক্ষতি হয়েছে, তা মেরামত করে সংযোগ স্বাভাবিক করতে একটু সময় লাগতে পারে। যদিও বাড়ির মালিক উমাপদ মণ্ডল জানান, যা যা করার সব চেষ্টা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande