পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন শুভেন্দু, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
ডায়মন্ড হারবার, ১৬ মে (হি.স.): পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাঁর ঘোষণা, সোমবার এই নিয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি
আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়ে সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু


ডায়মন্ড হারবার, ১৬ মে (হি.স.): পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাঁর ঘোষণা, সোমবার এই নিয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি, তোলাবাজির অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শুভেন্দু। ফলতায় নির্বাচনী প্রচারসভায় যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আর থাকবে না। ২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরের বছর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল কমিটিতে ছিলেন রাজ্য পুলিশের ডিজি। পুলিশ এবং পুলিশ পরিবারের স্বাস্থ্য পরিষেবা, অবসরকালীন সুবিধা দেওয়া ছিল বোর্ড তৈরির উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande