
দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মে (হি. স.) : “পশ্চিমবঙ্গে আর কোনোভাবেই ‘শাসকের আইন’ চলবে না, প্রতিষ্ঠা করা হবে শুধুমাত্র ‘আইনের শাসন’। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর অধীনে কঠোরভাবে আইনি প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।” শনিবার ডায়মন্ড হারবারে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক বৈঠকে তিনি আইন-শৃঙ্খলা, পুলিশ সংস্কার ও প্রশাসনিক স্বচ্ছতায় একাধিক যুগান্তকারী ঘোষণা করেন, কড়া বার্তা দেন।
রাজনৈতিক হিংসার শিকার সাধারণ মানুষ, অতীতে অন্যায়ভাবে অত্যাচারিত ব্যক্তি, নারী ও শিশু নির্যাতনের শিকারদের পুনরায় অভিযোগ জানানোর সুযোগ দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রতি কড়া নির্দেশ দেন যাতে প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করা হয় এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়।
তিনা জানান, সরকারি প্রকল্পে কাটমানি, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ডিজিটাল বা ইলেকট্রনিক প্রমাণ পাওয়া গেলে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধেও BNS অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত