নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে ময়নায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
ময়না, ১৬ মে (হি. স.):-নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, মোহাম্মদ নাদিমুল হক এবং সুশোভন রায়।প্রথমে প্রতি
নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে ময়নায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম


ময়না, ১৬ মে (হি. স.):-নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, মোহাম্মদ নাদিমুল হক এবং সুশোভন রায়।প্রথমে প্রতিনিধি দল ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দোলা সেন অভিযোগ করেন, ৪ মে-র পর থেকে বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে। বহু কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং দলীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।দোলা সেন জানান, প্রতিনিধি দল বিভিন্ন এলাকার আক্রান্ত কর্মীদের বক্তব্য ও তথ্য নথিভুক্ত করছে। এই সমস্ত তথ্য দলনেত্রীকে জানানো হবে এবং প্রয়োজনে প্রশাসন ও আদালতের কাছেও তুলে ধরা হবে।এছাড়াও গণনা কেন্দ্রগুলিতে ইভিএম টেম্পারিং এবং ভিভিপ্যাট গণনা নিয়ে অনিয়মের অভিযোগও তোলেন তিনি। সংশ্লিষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলেও জানান প্রতিনিধি দলের সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande