মুসলমান ভোট ফেরত এনে ভেসে থাকার চেষ্টা, সিপিএম-কে কটাক্ষ তথাগতের
কলকাতা, ১৬ মে (হি.স.): “এখন প্রায়-তলিয়ে-যাওয়া সিপিএমের মরিয়া চেষ্টা, যে মুসলমান ভোট তৃণমূল ২০১১ সালে তাদের কোঁচড় থেকে কেড়ে নিয়েছিল, সেটা ফেরত এনে কোনোরকমে ভেসে থাকা। হা মুসলমান ভোট, যো মুসলমান ভোট!” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক
তথাগত রায়


কলকাতা, ১৬ মে (হি.স.): “এখন প্রায়-তলিয়ে-যাওয়া সিপিএমের মরিয়া চেষ্টা, যে মুসলমান ভোট তৃণমূল ২০১১ সালে তাদের কোঁচড় থেকে কেড়ে নিয়েছিল, সেটা ফেরত এনে কোনোরকমে ভেসে থাকা। হা মুসলমান ভোট, যো মুসলমান ভোট!” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “সিপিএম ওপরপরা হয়ে কোর্টে গিয়ে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে এসেছে - কিছু রাজ্যজয় করে নি। কিন্তু এদের উদ্দেশ্যটা বুঝতে হবে। যে অঞ্চলে বুলডোজার চলেছে সেটা প্রায় পুরোপুরি মুসলমান অধ্যুষিত। চামড়া কারখানার মালিক মুসলমান, কর্মচারীরা মুসলমান, যারা পয়সা খেয়ে এই কারখানা বানাতে দিয়েছে তারাও মুসলমান।

এই প্রসঙ্গে দুটি কথা নিবেদন করি। প্রথমত, অন্তর্বর্তী স্থগিতাদেশ একটু চেষ্টা করলেই খারিজ করা যেতে পারে - ওই জজের কাছেই, বা ডিভিশন বেঞ্চে গিয়ে। আমি নিশ্চিত, রাজ্য সরকার এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

দ্বিতীয়ত, ওই যন্ত্রটার নাম বুলডোজার নয়, Front end loader-cum-backhoe। বুলডোজারের সঙ্গে সাদৃশ্য আছে । তবে অত লম্বা নামটা ব্যবহার না করে শুধু dozer বললেই চলে, ষাঁড়ের কোন দরকার নেই।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande