মুখ্যমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি, গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক
কলকাতা, ১৬ মে (হি. স.) : রাজ্যের মুখ্যমন্ত্রীকে আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতায়। এই ঘটনায় গার্ডেনরিচ এলাকা থেকে হাসনাইন ইকবাল নামে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টা
হুমকি গ্রেফতার


কলকাতা, ১৬ মে (হি. স.) : রাজ্যের মুখ্যমন্ত্রীকে আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতায়। এই ঘটনায় গার্ডেনরিচ এলাকা থেকে হাসনাইন ইকবাল নামে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও সাইবার সেল। শনিবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান অ্যাডিশনাল সিপি ভি. সলোমন এবং জয়েন্ট সিপি এসটিএফ সলোমন নেসাকুমার।শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে সকালে ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ইমেল আসে। আবিদা আলী নামে এক মহিলার পরিচয়ে পাঠানো ওই মেলে নিজেকে আল-কায়েদা জঙ্গি বলে দাবি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী হামলায় হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে আইপি অ্যাড্রেস ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গার্ডেনরিচ থেকে হাসনাইন ইকবালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হুমকি পাঠানোর মোবাইল ও ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে। পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, ব্যক্তিগত প্রতিশোধের কারণেই আবিদা আলীর নাম ব্যবহার করে এই ভুয়ো হুমকি পাঠিয়েছিল সে। ঘটনার পেছনে আরও বড় কোনো চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande