টাকা ফেরতের দাবিতে দিনহাটায় তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
কোচবিহার, ১৬ মে (হি. স. ): উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি ফেরৎ দেওয়ার দাবিতে শনিবার তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারী ১
টাকা ফেরতের দাবিতে দিনহাটায় তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ


কোচবিহার, ১৬ মে (হি. স. ): উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি ফেরৎ দেওয়ার দাবিতে শনিবার তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন।

বাংলা আবাস যোজনায় আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় নাম দিনহাটার দাপুটে নেতার।

বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটার তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারও কাছ থেকে দশ হাজার, কারও কাছ থেকে আবার কুড়ি হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande