আরামবাগ বাসস্ট্যান্ডে পথ দুর্ঘটনা, গুরুতর আহত দুই
আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
আরামবাগে পথ দুর্ঘটনা


আরামবাগ, ১৬ মে (হি.স.) : আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারল একটি মোটরবাইক। ঘটনায় গুরুতর আহত হন বাইকের চালক ও আরোহী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি স্কোয়ারের দিক থেকে পল্লীশ্রীর উদ্দেশ্যে যাচ্ছিল মোটরবাইকটি। বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে গিয়ে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনার জেরে রাস্তায় ছিটকে পড়েন বাইকে থাকা দু’জন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande